রাস্তার ধার থেকে উদ্ধার অল্প বয়সী এক গৃহবধুর গলা কাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্গাপুরে।
কদমতলা বাগানে দেহটি অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে ঘটনাটি জানাজানি হতেই দুর্গাপুরের কাছে কুকড়াকুণ্ডা
এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ধারে ভিড় জমতে শুরু করে গ্রামবাসীরা। খবর পেয়ে ছুটে যায় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। সরজমিন তদন্তে
আসেন ডিএসপি দাউদ মনসুর মহম্মদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিংও। নিহত বধূর পরিচয় জানা যায়নি। তারা পড়নে রয়েছে একটি
গোলাপি রঙের শাড়ি। পড়নের অবিন্যস্ত বেশভূষা দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের ধারণা, ওই বধূকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে। তবে
পুলিশ এ ব্যাপারে এখনও নিশ্চিত নয়। মৃতদেহ রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/dTBtUKOgWTo
উত্তরদিনাজপুর